Thursday, May 14, 2026

বনগাঁ স্টেশনের কাছে রেললাইনে ফাটল! অফিস টাইমে বন্ধ রেল পরিষেবা

Date:

Share post:

শনিবার সকালে ব্যাহত রেল পরিষেবা (Train service interrupted)। বনগাঁ স্টেশনের (Bongaon Station)কাছে রেললাইনে ফাটল ধরা পড়ায় সাময়িকভাবে ব্যাহত হয় রেল চলাচল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়ে রেলের ইঞ্জিনিয়াররা। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় মেরামতির কাজ। শেষ পাওয়া খবরে অনুযায়ী, প্রায় এক ঘণ্টা পর বনগাঁ স্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

রেল দুর্ভোগের সমস্যা থেকে কিছুতেই যেন আর মুক্তি মিলছে না। ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের যাত্রীরা অসুবিধায় পড়েন। যাত্রী সুরক্ষার স্বার্থে আপ ও ডাউনলাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আচমকা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় অনেকেই গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।


Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...