Thursday, June 11, 2026

আজ বাগানের সামনে নর্থইস্ট, ডুরান্ড চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষস্থান পুনর্দখলে মরিয়া মোহনবাগান

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে নর্থইস্ট ইউনাইটেড। রবিবার গুয়াহাটিতে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্টকে হারিয়ে আইএসএলে শীর্ষস্থান পুনর্দখলে মরিয়া জোসে মোলিনার দল। শনিবার বেঙ্গালুরু এফসি কেরলকে হারিয়ে ফের শীর্ষস্থানে উঠলেও দিমিত্রি পেত্রাতোসদের কাছে সুযোগ আবারও শীর্ষস্থান পুনুরুদ্ধার করার। তবে আলাদিন আজারেইদের বিরুদ্ধে সবুজ-মেরুন রক্ষণের বড় পরীক্ষা হতে যাচ্ছে। কারণ, কার্ড সমস্যায় দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার শুভাশিস বোস ও আলবার্তো রডরিগেজকে এই ম্যাচে পাবে না মোহনবাগান। ফলে আলাদিন, জিতিনদের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক সামলে দুর্গ অক্ষত রাখার পরীক্ষা টম অলড্রেড, দীপেন্দু বিশ্বাসদের কাছে।

নর্থইস্টের মরোক্কান ফরোয়ার্ড আলাদিন ১১ গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা। ইস্টবেঙ্গল তাঁকে নিখুঁত গেমপ্ল্যানে আটকে দিলেও মোহনবাগানের বিরুদ্ধে গোল করে নর্থইস্টকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া হবেন আলাদিন। মোহনবাগান কোচ জোসে মোলিনা অবশ্য একা আলাদিনকে নিয়ে ভাবছেন না। বরং তিনি পুরো নর্থইস্টকে গুরুত্ব দিচ্ছেন। গত কয়েকদিনের প্রস্তুতিতে রক্ষণে বিভিন্ন বিকল্প পরখ করে নিয়েছেন। শুভাশিসরা না থাকায় লেফট ব্যাকে আশিক কুরুনিয়নকে সম্ভবত খেলাবেন মোলিনা। রাইট ব্যাকে আশিস রাই। স্টপারে অলড্রেডের সঙ্গী হয়তো দীপেন্দু। সেখানে বিকল্প হতে পারেন দীপক টাংরিও। ভারতীয় দলেও স্টপারে খেলার অভিজ্ঞতা রয়েছে টাংরির। বাঁ-দিকে আলাদিনকে থামাতে আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপাকে বাড়তি দায়িত্ব দিতে পারেন মোলিনা। প্রয়োজনে অভিষেক সূর্যবংশীকেও ব্যবহার করতে পারেন। তৈরি থাকছেন সাহাল আব্দুল সামাদও। আলবার্তো না থাকায় আক্রমণে অতিরিক্ত একজন বিদেশি খেলাতে পারবে দল। তাই গ্রেগ স্টুয়ার্ট শুরু করতে পারেন। তাঁর সঙ্গী হতে পারেন জেসন কামিন্স অথবা জেমি ম্যাকলারেন। দিমিত্রি পেত্রাতোস পরিবর্ত হিসেবে আসতে পারেন।

এই ম্যাচের আগে মোলিনা বলছেন, ‘‘নর্থইস্ট আগের ম্যাচে হেরেছে বলে আমরা হালকা মেজাজে থাকতে পারি না। ওরা ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে। আমাদের একশো শতাংশ দিয়ে ম্যাচটা জিততে হবে। আজারেইকে আটকানোর জন্য কোনও বিশেষ পরিকল্পনা নেই। দু-একজনকে নিয়ে ভাবি না। পুরো নর্থইস্টকে নিয়ে পরিকল্পনা করছি। শীর্ষস্থান ধরে রাখতে হলে সব ম্যাচে জয় চাই। সেটাই গুরুত্বপূর্ণ। তাই পরিকল্পনাও আলাদা হয়।” শুভাশিস, আলবার্তোর না থাকা নিয়েও চিন্তিত নন মোলিনা। এই নিয়ে বাগান কোচ বলেন, ‘‘আমার হাতে বিকল্প রয়েছে। আশা করি, ওরাও ভাল খেলবে। দলকে জিততে সাহায্য করবে।”

আরও পড়ুন- বিসিসিআই পেল নতুন সচিব , জয় শাহ’র ছেড়ে যাওয়া জায়গায় এলেন এলেন এই ক্রিকেট কর্তা


Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...