Tuesday, April 7, 2026

KIFF: রবিবাসরীয় চলচ্চিত্র উৎসবে ‘দ্য শেমলেস’ দেখার সুযোগ! ‘দ্য গডফাদার’-এর স্ক্রিনিং নন্দনে 

Date:

Share post:

সিনেমা দেখার আনন্দ একেবারে মধ্য গগনে পৌঁছেছে। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (30th Kolkata International Film Festival) পঞ্চম দিনে বিনোদনপ্রেমী মানুষের ভিড় জমতে চলেছে রবিবাসরীয় কলকাতার সিনে প্রাঙ্গণে। এদিন একগুচ্ছ বিদেশী ছবির মধ্যে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্তের (Anusuya Sengupta) ‘দ্য শেমলেস’ চাক্ষুষ করার সুযোগ রয়েছে। বুলগেরিয়ার পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের এই সিনেমা নন্দন ১ (Nandan 1) প্রেক্ষাগৃহে দেখা যাবে সকাল ১১ টায়। আজ মার্লোন ব্রান্ডোর ক্লাসিক ‘দ্য গডফাদার’ দিয়ে শুরু হচ্ছে রবিবাসরীয় সিনে উৎসবের সকাল। এবারের চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথি পাবলো সিজার। তাঁর পরিচালনায় তৈরি ‘আফটার দ্য এন্ড’ (After the End) সকাল নটায় নবীনা প্রেক্ষাগৃহে দেখা যাবে।

এ বারের সিনে উৎসবে (30th KIFF) শহরের বিভিন্ন সিনেমা হলে মোট ১৭৫ টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে একগুচ্ছ বাংলা ছবি দেখানো হচ্ছে। যাঁরা সুমন ঘোষ (Suman Ghosh) পরিচালিত অপর্ণা সেনের (Aparna Sen) তথ্যচিত্র এর আগের দিন দেখতে পারেননি, তাঁরা রবিবার নন্দন ৩ (Nandan 3) প্রেক্ষাগৃহে চলে যেতে পারেন। বিকেল পাঁচটা থেকে এই ছবির স্ক্রিনিং হবে। আজ বেঙ্গলি প্যানোরোমা বিভাগের ছবি ‘মন মাতাল’ দেখানো হবে নজরুল তীর্থ- ২ অডিটরিয়ামে। সন্ধ্যা সাতটা থেকে দেখতে পাবেন পেদ্রো আলমোডোভার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ (The Room Next Door)। এছাড়াও অভিনেতা মারকো লিওনার্দি, পরিচালক পুলকিত তোমর- সহ বহু বিশিষ্টরা এদিন উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...