Friday, June 26, 2026

দামাস্কাস দখল সশস্ত্র বিদ্রোহীদের! ‘বেপাত্তা’ প্রেসিডেন্ট, ক্ষমতা হস্তান্তরে তৈরি সিরিয়ার সরকার

Date:

Share post:

সাত সকালে সিরিয়ার রাজধানীতে ঢুকে পড়লো সশস্ত্র বিদ্রোহীরা। শনিবার রাত থেকেই আগ্রাসন বাড়ছিল। এদিন সকালে পুরোপুরি পিছু হটল সিরিয়ার সেনাবাহিনী। বিদ্রোহীদের দখলে দামাস্কাস আসতেই ‘বেপাত্তা’ প্রেসিডেন্ট আসাদ(Syrian President Bashar al-Assad )। শোনা যাচ্ছে বিমানে করে তিনি পালিয়েছেন। গন্তব্য নিশ্চিত নয়। এহেন পরিস্থিতিতে যুদ্ধে না গিয়ে আত্মসমর্পণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা ভিডিও বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী জালালি (Mohammad Ghazi al-Jalali)। দেশজুড়ে আতঙ্ক।

বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (HTS) এবং সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী আগ্রাসনে পুরোপুরি ব্যাকফুটে সিরিয়ার প্রশাসন। রবিবার সকালে দামাস্কাসে সরকারি কোনও প্রতিনিধি বা বাহিনীকে দেখা যায়নি। কার্যত বিনা বাধায় রাজধানী দখল বিদ্রোহীদের। সকাল থেকে গুলির আওয়াজে ত্রস্ত শহরের বাসিন্দারা। সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, গত কয়েক মাসে ইজরায়েলি বিমানহানায় আসাদ বাহিনীর অবস্থান বেশ দুর্বল হয়েছে। তাই সুযোগ বুঝে দামাস্কাসের দখলের পথ বেছে নিয়েছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট পালিয়ে যাবার খবর প্রকাশিত হতেই প্রধানমন্ত্রী (Syria’s PM) ভিডিও বার্তায় বলেন, ‘‘আমি আমার বাড়িতেই আছি। আমি কোথাও পালাইনি। কারণ এটা আমার দেশ।’’ জালালি আরও জানান, রোজকার মতো সকালে তিনি নিজের অফিসে যাবেন। কাজকর্ম সারবেন। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট না করার আহ্বানও জানিয়েছেন তিনি।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...