Monday, June 22, 2026

চাষের সুবিধায় ১১৩ কোটি টাকার ঋণ মঞ্জুর করে কৃষকদের পাশে রাজ্য সরকার

Date:

Share post:

জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের আওতায় থাকা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ব্লকগুলিতে এবারে সাত শতাংশ হারে ঋণ মিলবে। আলু চাষে কৃষকদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য জলপাইগুড়ি (Jalpaiguri) কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এই চার জেলাতে আলুচাষিদের ১১৩ কোটি টাকা মঞ্জুর করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একেবারে প্রত্যন্ত গ্রামেও মানুষের পাশে থাকবার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করে পরিষেবা পৌঁছে দিয়েছে দুয়ারে দুয়ারে। এরমধ্যে কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষী ভান্ডার এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পগুলি এখন মুখ্য আলোচ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেমন সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে একইভাবে পাশে দাঁড়িয়েছে কৃষকদের চাষ করবার জন্য লোনের সুবিধা করে দিয়ে। ।

জানা গিয়েছে, জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের আওতায় রয়েছে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলার হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও শিলিগুড়ির সমতল এলাকা। এই বিস্তীর্ণ এলাকার মোট ১৭টি ব্লক জুড়ে প্রায় ৫০ হাজার কৃষককে চাষবাসের সুবিধার্থে দাদন দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে। যার মাধ্যমে কৃষকরা রবিশস্য থেকে শুরু করে আলু, ধান, বিভিন্ন শাকসবজির পাশাপাশি ফুল-ফল এমনকি তেজপাতা বাগান ও চা পাতা বাগান করেও স্বনির্ভর হচ্ছেন। জলপাইগুড়ি জেলার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মরশুমেই শুরু হয় আলুর চাষ। আলু চাষ শুরুর ঠিক এই সময়ই কৃষকদের এই লোনের ব্যবস্থা করে দেওয়ায় উপকৃত হয়েছে৬ বহু কৃষক।

ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময় কৃষকদের পাশে থাকবার কথা বলেন। তার নির্দেশ অনুযায়ী কৃষকদের পাশে থাকতে দাদন দেবার পরিমাণ অনেকটাই বাড়িয়ে ১১৩ কোটি টাকা করা হয়েছে। ১৭ টি ব্লক জুড়ে পঞ্চাশ হাজার কৃষকের কাছে আমরা পৌঁছে গিয়েছি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...