Sunday, March 22, 2026

উত্তর দিনাজপুর থেকে বসিরহাট, জয়জয়কার তৃণমূলের

Date:

Share post:

ফের জয় তৃণমূল কংগ্রেসের। উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন মোট ১৭ টি আসনের মিধ্যে ১৫ টিতে জয় পেল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে ফলাফল প্রকাশের পর কার্যত উৎসবের ছবি ছিল রায়গঞ্জ আদালত জুড়ে। একক ভাবে ১৫টি আসনে জয়ী হওয়ায় উচ্ছ্বসিত তৃণমূল লিগ্যাল সেলের প্রার্থীরা।

জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারম্যান স্বরুপ বিশ্বাস বলেন, এই নির্বাচনে কিছু আইনজিবী ভোটদানে অনুপস্থিত ছিলেন। না হলে ১৭-০ ফলাফল হতো। এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস ও সিপিএম সঙ্গে নির্দল অশুভ জোট করেছিল। কিন্তু তারা ধূলিস্যাৎ হয়ে গিয়েছে।
অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এদিন বারের কার্য্যালয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, এটা বড় জয়। তৃণমূলকে সমর্থন করার জন্য আইনজিবীদের শুভেচ্ছা জানান বিধায়ক।

এরই পাশাপাশি, বসিরহাট ১ নম্বর ব্লকের নিম দাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনেও‌ জয়ী তৃণমূল। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় ছয়টি পদেই জয়লাভ করেছেন। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান বসিরহাট দক্ষিনের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে যে ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করছেন তাতে রাজ্যাবাসী আপ্লুত। বিরোধীদের মুখে কুলুপ পড়ে যাচ্ছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...