Tuesday, April 7, 2026

নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ঊর্ধমুখী পারদ! 

Date:

Share post:

ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ অথচ উপভোগ করতে পারছে না বাঙালি। মাঝেমধ্যে রাতের তাপমাত্রা কমলেও সকাল হতে না হতেই উধাও শীত (Winter)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। অন্য দিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। জোড়া ফলায় রবিবার থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে এদিন উত্তরের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস হয়েছে। দার্জিলিঙে তুষারপাত হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও সোমবার থেকে এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি চলবে।মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ভিজবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আর সর্বনিম্ন ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে।


Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...