Saturday, April 4, 2026

নতুন করে বাবরি মসজিদ! ফের বিতর্কে বিধায়ক হুমায়ুন কবির

Date:

Share post:

বাংলার মুর্শিদাবাদে তৈরি হবে বাবরি মসজিদ (Babri Masjid), ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের (Humayun Kabir)। ২০২৫ সালের মধ্যেই ট্রাস্ট গঠন করে শুরু হবে মসজিদ তৈরির কাজ। বাবরের আমলের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ বলে জানান বিধায়ক। বিতর্কিত বাবরি মসজিদ নিয়ে মুখ খুলে ফের বিতর্কে তৃণমূল বিধায়ক।

মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর বা বেলডাঙ্গায় দুই থেকে ছয় বিঘা জমির উপর বাবরি মসজিদ তৈরির পরিকল্পনার কথা জানান বিধায়ক। একটি ট্রাস্ট (trust) গঠন করে তার হাতেই থাকবে মসজিদের দায়িত্ব। ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় আঘাত লেগেছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মনে। তাই এই পরিকল্পনা বলে জানান হুমায়ুন।

ইতিহাসের সাক্ষী বাবরি মসজিদ (Babri Masjid)  বিজেপির হাতে ধ্বংস হওয়ায় নতুন করে সেই ইতিহাস স্থাপনের চেষ্টা ভরতপুরের (Bharatpur) বিধায়কের। যদিও তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে রাজ্যের শাসকদলের কোন সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে তৃণমূলের তরফে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...