Friday, June 19, 2026

রাজভবনে রাজ্যপালের আমন্ত্রণ, সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যপালের আমন্ত্রণে সোমবার রাজভবনে (Rajbhavan) সৌজন্য সাক্ষাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাধীনতা দিবসের প্রথাগত সাক্ষাতের পরে এই প্রথমবার আবার রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ছয় জয়ী বিধায়কের শপথ গ্রহণে বিধানসভায় এসে নিজেই রাজ্যের সঙ্গে সংঘাতের পরিবেশে মলম লাগান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার পরপরই তিনি এবার মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণও জানান সোমবার।

এর আগে একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতের পথে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। প্রকাশ্যে রাজ্যের সরকার তথা বাংলাকে বদনাম করতেও পিছপা হননি তিনি। মুখ্যমন্ত্রীও প্রথাগত ১৫ অগাস্টের সৌজন্য সাক্ষাতের মতো দিনে রাজভবন (Rajbahavan) গেলেও এড়িয়ে গিয়েছেন রাজ্যপালকে। তবে রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। সেই সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়ার পরে রাজ্যের প্রতি নরম মনোভাব দেখানো শুরু করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) চায়ের আমন্ত্রণ জানান রাজ্যপাল (Governor)। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময় সেই আমন্ত্রণে যোগ দেন সোমবার। তাঁদের মধ্যে উপাচার্য (vice-chancellor) নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবারই উপাচার্য নিয়োগে তিন সপ্তাহের সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। তার মধ্যে তৈরি করে ফেলতে হবে উপাচার্যদের তালিকা। কার্যত একাধিক সমস্যায় জর্জরিত রাজ্যপাল রাজ্যের সঙ্গে মিত্রতায় তাই এবার নিজেই উদ্যোগী। তবে প্রশাসনিক আলোচনাই এদিন মূলত হয় রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের মধ্যে। এনিয়ে প্রকাশ্যে কেউ কিছু জানাননি।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...