Tuesday, June 23, 2026

শীঘ্র অন্ধকার কেটে যাবে: কীসের বার্তা দিলেন শেখ হাসিনা

Date:

Share post:

ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফরের আগেই ফের আওয়ামী লীগ (Swami League) সদস্যদের প্রতি বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার(Sheikh Hasina)। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সেই বার্তায় তিনি জানান বাংলাদেশের বর্তমান অরাজকতার পরিবেশ কেটে যাবে। বর্তমানে যারা মানুষ খুন করছেন তাদের বিচার হবে।

আমেরিকার কর্মীদের প্রতি বার্তার পরে এবার ইংল্যান্ডে (England) সম্প্রচারিত হল শেখ হাসিনার বার্তা। যেখানে তিনি অগাস্টে বাংলাদেশে হয়ে যাওয়া রক্তক্ষয়ী আন্দোলনে মৃত্যুর জন্য দায়ী করলেন মোহাম্মদ ইউনূসকে (Mohammed Yunus)। তার স্পষ্ট দাবি ইউনূস মাস্টারমাইন্ড খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী। বাংলাদেশে মৃত্যুর মধ্য দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন ইউনূস। মৃত্যু মিছিল থামাতে পুলিশের মাধ্যমে রবার বুলেট ব্যবহারের উদাহরণটি তুলে ধরেন তিনি।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের (interim government) আমলে অর্থনৈতিক অবস্থার যে অধঃপতন তা নিয়ে কটাক্ষ করেন হাসিনা। শেয়ার বাজারের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করার অভিযোগ তোলেন। সেই সঙ্গে ব্যাঙ্কগুলিকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ তোলেন। অন্তর্বর্তী সরকারের সময়ে ইতিমধ্যেই দেখা গিয়েছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হতে শুরু করেছে বাংলাদেশের। ভারত থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনা বন্ধ করতে অন্যান্য দেশ থেকে বেশি দামে জিনিস কিনতেও রাজি হয়েছে বাংলাদেশ সরকার।

অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা (security) যে কতখানি প্রশ্নের মুখে তারও ছবি উঠে আসে হাসিনার বক্তব্যে। ঘরে ঘরে লুঠপাটের পাশাপাশি সংখ্যালঘুদের উপর বৈষম্য, খুনের অভিযোগও তোলেন হাসিনা(Sheikh Hasina)। সেই সঙ্গে বিচার পেতে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হচ্ছে না দেশের মানুষের। এমনকি এই অরাজক পরিস্থিতিতে পুলিশও খুন হয়ে যাচ্ছে কিভাবে সেই ছবি তুলে ধরেন তিনি তাঁর বক্তব্যে। এই প্রসঙ্গে তিনি দাবি করেন বর্তমান সরকার হত্যাকান্ডে অভিযুক্ত। পাশাপাশি তিনি দাবী করেন বাংলাদেশের এই অন্ধকার পরিস্থিতি দ্রুত কেটে যাবে এবং নতুন সূর্যোদয় হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...