Saturday, April 4, 2026

জোটের নেতৃত্বে মমতা: সমর্থন জানালো ওয়াইএসআর কংগ্রেসও

Date:

Share post:

বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব কোন পথে দেওয়া সম্ভব সেই পথ দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক বিধানসভা নির্বাচন, উপনির্বাচন, লোকসভা নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলা থেকেই I.N.D.I.A. জোট পরিচালনার বার্তা দেওয়ার পরে একে একে জোট সদস্যরা তাঁকে সমর্থন জানানোর বার্তা দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল দক্ষিণের ওয়াই এস আর কংগ্রেস (YSR Congress)।

ইন্ডিয়া জোট (I.N.D.I.A. alliance) তৈরিতে আঞ্চলিক দলগুলিকে সংঘবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ তৈরির পর কংগ্রেস স্বতঃপ্রণোদিতভাবে জোটের নেতৃত্বের পদ নিয়ে নেয়। যার ফল লোকসভা ভোট বা বিধানসভা ভোটগুলিতে আঞ্চলিক দলগুলিকে তেমন সুফল দিতে পারেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার বার্তা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।

সোমবার রাজ্যসভার (Rajyasabha) সাংসদ বিজয় সাই রেড্ডি (Vijaysai Reddy) সোশ্যাল মিডিয়ায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার নেতৃত্বে দেখতে চান বলে লিখেছেন। মাত্র কিছু সময়ের মধ্যেই তা ট্রেন্ডিং (trending) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই প্রায় আট হাজারের ওপর ভিউ (view) হয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে, এক্ষেত্রে ভোটাভুটি হলে এগিয়ে থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ট্রেন্ড সেদিকেই ইঙ্গিত করছে। এছাড়া অসংখ্য কমেন্টে দেখা যাচ্ছে একের পর এক জাতীয় স্তরের উচ্চতর নেতৃত্ব চাইছেন ইন্ডিয়ার নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নেত্রী নিজে এ-বিষয়ে কোনও মন্তব্য কোথাও করেননি। স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল শিবির।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...