Friday, April 3, 2026

বলিউডের ‘বীরু’র বিরুদ্ধে প্রতারণার মামলা! আদালতের সমন পেলেন ধর্মেন্দ্র

Date:

Share post:

বিপাকে বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র (Dharmendra)। এবার আদালতের সমন গেল তাঁর কাছে। জানা যাচ্ছে দিল্লির এক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে ধাবায় বিনিয়োগের নামে প্রতারণা করেছেন মেগাস্টার। অভিনেতার পাশাপাশি আরও দুজনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে খবর।

দিল্লির ব্যবসায়ী সুশীল কুমার (Sushil Kumar) অভিযোগ করেছেন যে ‘গরম ধরম ধাবা’র ফ্র্যাঞ্চাইজি (এর সঙ্গে যুক্ত আছেন ধর্মেন্দ্র বলেই খবর) থেকে লাভের প্রলোভন দেখিয়ে তাঁকে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা তাঁকে জানিয়েছিলেন যে দিল্লি ও হরিয়ানার রেস্তরাঁ থেকে অন্তত ৭০ থেকে ৮০ লক্ষ টাকা লাভ হয়। যদি তিনি ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ৭ শতাংশ লাভ হবে। একাধিক মিটিং ও ইমেলের পর তাঁকে মোট ৬৩ লক্ষ টাকা বিনিয়োগ ও একটি জমির বন্দোবস্ত করতে বলা হয়। তিনি চেক মারফত ১৭.৭০ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু অভিযুক্তরা তাঁর সঙ্গে দেখাও করেননি বা জমিও দেখতে যাননি বলে অভিযোগ। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ধর্মেন্দ্র ও দুই অভিযুক্তকে সমন জারি করেছে। যদিও এই নিয়ে ধর্মেন্দ্র বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...