Monday, April 6, 2026

মন্দারমণির হোটেল-লজ ভাঙা নিয়ে জেলাশাসকের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাই কোর্টের

Date:

Share post:

মন্দারমণির ‘বেআইনি’ হোটেল-লজ ভাঙার বিষয়ে জেলাশাসকের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি কলকাতা হাই কোর্টের। মঙ্গলবার হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চ জানায়, ২৪ জানুয়ারি পর্যন্ত এই কোনও পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১১ নভেম্বর মন্দারমণির ‘বেআইনি’ ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট ও হোম স্টে ভাঙার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। নোটিশে (Notice) মাথায় আকাশ ভেঙে পড়ে মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের। কোনও বুলডোজার চলবে না। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ওই নির্দেশের বিরুদ্ধে মন্দারমণির হোটেল মালিকদের সংগঠন হাই কোর্টের দ্বারস্থ হয়। ২২ নভেম্বর সেই নির্দেশই দেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Singha)। হোটেল-লজগুলি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি করেন তিনি। ফলে মন্দারমণির হোটেল বা লজ আপাতত ভাঙা যাবে না। ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ৪ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার ওই মামলায় শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা না থাকায় শুনানি পিছিয়ে যায়। আদালত সূত্রে খবর, বিচারপতি সিনহা পোর্টব্লেয়ার বেঞ্চে রয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতিতে ২৪ জানুয়ারি পর্যন্ত হোটেল ভাঙার বিষয়ে কোনও পদক্ষেপ না-করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...