Saturday, March 28, 2026

আইসিসির চেয়ারম্যান পদে বসতেই কড়া পদক্ষেপ জয় শাহ’র

Date:

Share post:

আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগ বাতিল করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। আর তারপরেই বড় পদক্ষেপ নিল আইসিসি। এর ফলে আর টি-২০ এবং টি-১০ লিগ আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। এদিন এমনটাই আমেরিকার ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে।

জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী কোনও দেশের ক্রিকেট লিগে অন্তত ৭ জন দেশীয় ক্রিকেটার খেলাতে হয়। কিন্তু আইসিসি-র বক্তব্য অনুযায়ী আমেরিকার লিগে এই নিয়ম মানা হয়নি। একাধিকবার ৬-৭ বিদেশি প্লেয়ারকে খেলতে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া পিচ নিয়েও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি আমেরিকার ক্রিকেট লিগগুলি। তার মধ্যে অন্যতম হল, আমেরিকার লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। এই ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হয়। এই ভিসা না-নিয়ে অনৈতিক ভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি। এর জন্য আইসিসিকে সামলাতে হচ্ছে আর্থিক ক্ষতি। এছাড়া লিগ চালানোর পদ্ধতি নিয়ে সমস্যা আছে। এই কারণেই তাদের বাতিল করা হয়েছে। এই নিয়ে আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে।

আমেরিকার এই ক্রিকেট লিগের মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আক্রম, ভিভিয়ান রিচার্ডসের মতো তারকারা। লিগের অংশীদার ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্করের মতো ব্যক্তিরা।

আরও পড়ুন- বিশ্বের সেরা একাদশে জায়গা হল না রোনাল্ড-মেসির, দলে এমবাপে-ভিনিসিয়াস জুনিয়র

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...