Tuesday, June 23, 2026

ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা: এবার সওয়াল লালুর

Date:

Share post:

ইন্ডিয়া জোটের (I.N.D.I.A. alliance) নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর বিষয়ে ক্রমশ জরালো হচ্ছে সাওয়াল। জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শারদ পাওয়ারের পরে এবার মমতার পক্ষে সওয়াল লালু প্রসাদ যাদবের(Lalu Prasad Yadav)। অন্যদিকে প্রয়োজনে কংগ্রেসকে এ নিয়ে আলোচনায় বসতে আবেদন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের।

বিজেপি বিরোধী শক্তি হিসেবে বাংলার তৃণমূল কংগ্রেসকে যেভাবে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা বিজেপি বিরোধী দলগুলির পক্ষে উদাহরণ, দাবি জোটের একাধিক দলের। তবে কংগ্রেসের স্বতঃপ্রণোদিত হয়ে নেতৃত্ব দেওয়ার বিষয়টা যে অনেক দলই মেনে নিচ্ছে না এখন সেটা স্পষ্ট। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দাবি, মমতার নেতৃত্ব কংগ্রেস (Congress) না মানলে কিছু করার নেই। মমতাই হবেন ইন্ডিয়া জোটের নেতা।

জোটের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম সমর্থন জানিয়েছিল উদ্ধভ ঠাকরের শিবসেনা (Shivsena)। ফের একবার মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut) দাবি, অনেকগুলি দল একসঙ্গে বিজেপি বিরোধীতার জন্য লড়াই চালিয়েছে। সেখানে কেউ নেতৃত্ব দিয়ে নতুন পথ দেখালে তাকে অবশ্যই স্বাগত জানানো উচিত। প্রয়োজনে কংগ্রেসকেও (Congress) এ বিষয়ে আলোচনায় বসতে হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...