Wednesday, June 24, 2026

আইপিএল শুরুর তিন মাস আগেই প্রস্তুতি শিবির শুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

Date:

Share post:

নতুন বছরে মার্চ মাসে শুরু হবে এবারের আইপিএল। তার তিন মাস আগেই প্রস্তুতি শিবির শুরু করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবার আগে অনুশীলন শুরু করল তারা। বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়ায়। তাই শিবিরে যোগ দিতে পারেন নি।

কিন্তু বেঙ্গালুরুতে শিবিরে যোগ দিয়েছেন ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পাণ্ড্য, জিতেশ শর্মা, রজত পাটীদার-সহ তরুণ ক্রিকেটারেরা। এ বার কোহলি ও পাটীদার ছাড়া একমাত্র যশ দয়ালকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বাকি সকলেই নতুন। প্রস্তুতি শিবিরে রয়েছেন বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। কেন এত তাড়াতাড়ি তাঁরা প্রস্তুতি শুরু করেছেন তার কারণও জানিয়েছেন বোবাট। তিনি বলেন, নিলামের পর আমাদের হাতে সময় ছিল। ফ্লাওয়ার চেয়েছিল দলের ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে নিতে। বেঙ্গালুরুতেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছে। ফলে জাতীয় দলের বাইরে প্রায় প্রত্যেক ক্রিকেটারই এখানে। ওদের শিবিরে যোগ দিতেও তাই সমস্যা হয়নি। যত দ্রুত সম্ভব নতুন ক্রিকেটারেরা বেঙ্গালুরুর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে তত সুবিধা হবে আমাদের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি বেঙ্গালুরু। প্রতি বার আশা জাগিয়েও ব্যর্থ হয় তারা। এ বার তাই আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলতে চাইছে বেঙ্গালুরু।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...