Friday, April 3, 2026

রবিবার সেট পরীক্ষার জন্য সময়ের আগেই চলবে একজোড়া বিশেষ মেট্রো

Date:

Share post:

আগামী রবিবার কলেজের চাকরির সেট পরীক্ষা রয়েছে। সেই জন্য সকাল থেকেই চলবে মেট্রো। বাকি রবিবারগুলোয় দমদম–কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মেলে সকাল নটায়। কিন্তু এই সপ্তাহে নির্দিষ্ট সময়ের আগেই চলবে একজোড়া বিশেষ মেট্রো।

রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর দিনের প্রথম মেট্রোটি দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৮টায়। পরেরটি কবি সুভাষ থেকে ছাড়বে সাড়ে আটটায়। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল সোয়া আটটায়। যা দমদমে এসে পৌঁছবে সাড়ে আটটায়।

পরীক্ষার্থীদের জন্য দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটে অতিরিক্ত মেট্রো চললেও অন্যান্য রুটে একই থাকবে পরিষেবা। হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুটে পরিষেবা থাকবে অন্যান্য দিনের মতোই।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...