Saturday, March 14, 2026

এত ঈর্ষা! দিঘার জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দুর বাঁকা কথার পাল্টা কুণাল

Date:

Share post:

বাংলার সংস্কৃতি ও পর্যটনকে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) আদলে মন্দির নির্মাণ করে। তাতেও ‘সনাতন ধর্মের’ বুলি আওড়ানো বিরোধী দলনেতার (LoP) সমালোচনা! তারই পাল্টা ঈর্ষাকাতর বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিছক প্রচারের আলোয় থাকতেই রাজ্যের পদক্ষেপের বিরোধিতা বিরোধী দলনেতার। তাঁকে কটাক্ষ করে কুণাল বলেন, দিঘায় (Digha) জগন্নাথদেবের মন্দির নির্মাণ হচ্ছে সেটা নিয়েও কটাক্ষ! এত হিংসা কীসের? বিরোধী দলনেতা (LoP) যে ছেলেমানুষি ও কটাক্ষ করছেন, পুরোটাই দেখে মনে হচ্ছে মেকি।

সেই সঙ্গে ধর্মীয় স্থান ঘিরে রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন পালক যোগ যে বিরোধী দলনেতার সহ্য হচ্ছে না, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, একদিকে সমুদ্র পাশে জগন্নাথদেবের মন্দির (Jagannath Temple)। কত মানুষ আসবেন, পুজো দেবেন, আলাদা তীর্থক্ষেত্র তৈরি হবে। সারা পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গের যে একটা আকর্ষণ, সেই মুকুটে নতুন পালক যোগ হবে। তা সত্ত্বেও এত ঈর্ষা! এ প্রসঙ্গে কুণালের তোপ, ধর্ম যার যার, পশ্চিমবঙ্গ সবার, পশ্চিমবঙ্গ সব ধর্মের জন্য। উপাসনার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করেছেন। দিঘায় এত বড় একটা আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে জগন্নাথদেবের। আপনারা যারা হিন্দু হিন্দু করেন, আপনাদের গায়ে কি ফোসকা পড়ছে? তাঁর সংযোজন, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়— সকলের জন্যই উপাসনা গৃহ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...