Saturday, April 4, 2026

মন্দারমণি হোটেল মালিকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর, দিলেন পরামর্শ

Date:

Share post:

আপাতত রুটিরুজি হারানোর আশঙ্কা নেই মন্দারমণি (Mandarmani) হোটেল মালিকদের। দিঘায় গিয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, তাঁদের পাশে আছে রাজ্য সরকার। বুধবার জগন্নাথ মন্দির (Jagannath Temple) পরিদর্শনের আগে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহ সভাপতি আসেন মুখ্যমন্ত্রীর কাছে। মন্দারমণিতে প্রায় ১৪৪টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল কোর্ট। এই আদেশ বাস্তবায়িত হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তা হয়নি।

এদিন হোটেল মালিকদের তরফে মুখ্যমন্ত্রীকে সবটা জানানো হয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আইনি পথেই সমাধান করতে হবে। তাদের পাশে থাকবে রাজ্য সরকার। এত মানুষের রুজি রুটি জড়িয়ে আছে। এখানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। তবে হোটেল মালিক সংগঠনকেও কিছু পদক্ষেপ নিতে হবে। সবদিক যাতে ঠিক থাকে সেইভাবেই পদক্ষেপ করা হবে। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের (Mandarmani Hoteliers Association) সভাপতি মোমরেজ আলি জানান, মুখ্যমন্ত্রীকে এখানকার বাস্তব ও আইনি পরিস্থিতি সবটাই জানিয়েছি। তিনি মন দিয়ে শুনেছেন। কিছু পরামর্শও দিয়েছেন। আমরা সেই অনুযায়ী চলব।

তবে যেহেতু আইনি জটিলতা রয়েছে, সবদিক বিবেচনা করে, বিশেষত আইনকে সম্মান জানিয়ে এবং মানুষের রুজি রুটির কথা মনে রেখেই সবটা করা হবে। এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সবরকমভাবে আমাদের পাশে আছে জেনে আমরা আশ্বস্ত হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন, এটাই আমাদের সব থেকে বড় ভরসা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...