Friday, June 19, 2026

বসে গেল ফেসবুক-ইনস্টাগ্রাম! ফের সংকটে মেটা

Date:

Share post:

ফের একবার বিশ্বজুড়ে সংকটের মুখে মেটার (Meta) পরিষেবা। যার ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম-এর মত একাধিক অ্যাপ (app) কাজ করা বন্ধ করে দেয়। বুধবার রাতের দিক থেকে হঠাৎই এই ধরনের সমস্যার সম্মুখীন হন ইউজাররা (users)। ফেসবুকের পক্ষ থেকে শুধুমাত্র জানানো হয় দ্রুত সমস্যার সমাধানের কাজ চলছে।

বুধবারে সবথেকে বেশি সমস্যায় পড়ে ফেসবুক (Facebook) এবং মেসেঞ্জার (Messenger)। আচমকাই থাম্বনেলের ছবি উড়ে যাওয়া থেকে অ্যাকাউন্ট সুইচ (switch account) করার ক্ষেত্রে সমস্যা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই অন্তত এক লক্ষ অভিযোগ জমা পড়ে ফেসবুকের দফতরে। একইভাবে ইনস্টাগ্রাম-এর (Instagram) ক্ষেত্রেও প্রায় সত্তর হাজার অভিযোগ আসে।

আশঙ্কা করা হয় সমস্যাটি বিশ্বজুড়েই হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ-এর পরিষেবায় তেমন সমস্যা হয়নি। যদিও এই বিষয়ে মেটার (Meta) পক্ষ থেকে কোন বিবৃতি জারি করা হয়নি।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...