Tuesday, June 23, 2026

মামলায় নাক গলানো! আরজিকর নির্যাতিতার পরিবারের মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার

Date:

Share post:

আর জি কর মামলায় বিচার পাওয়ার থেকে নাক গলায় বেশি আগ্রহী কোন এক পক্ষ। যার প্রতিক্রিয়া হিসাবে নির্যাতিতার পরিবারের পক্ষে মামলা ছাড়লেন দেশের স্বনামধন্য আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover)। বুধবার তাঁর চেম্বারের তরফ থেকে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে।

আরজি করের নির্যাতিতার পরিবারের পক্ষে এই নিয়ে দ্বিতীয়বার আইনজীবী বদল হল। এর আগে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Bhattacharya) নির্যাতিতার পরিবারের পক্ষে মামলা লড়ছিলেন। তিনি মামলা ছাড়ার পরে সেপ্টেম্বর মাসে এই মামলা গ্রহণ করেন আইনজীবী বৃন্দা গ্রোভার।

মঙ্গলবার আরজিকর মামলার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে বৃন্দা গ্রোভার সিবিআই-এর (CBI) তদন্তে আস্থা প্রকাশ করে জানিয়েছিলেন আগামী সপ্তাহেই সিবিআই এর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। তারপরেই বুধবার তাঁর এই মামলা থেকে সরে আসা জল্পনা তৈরি করেছে। আইনজীবীর চেম্বারের তরফে বিবৃতিতে বলা হয়েছে আইনজীবীরা আইন, তথ্য প্রমাণ ও নীতির ভিত্তিতে লড়াই করেন। এই পরিস্থিতিতে এই মামলায় কিছু নাক গলানো (intervening factors) এবং পারিপার্শ্বিক পরিস্থিতির (circumstances) কারণে মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন বৃন্দা গ্রোভার ও তাঁর সহকারীরা।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...