Monday, April 6, 2026

উচ্চ মাধ্যমিকের ১৯টি বিষয়ের সিলেবাসে বদল সংসদের !

Date:

Share post:

এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন করল সংসদ। ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে বদল আনা হয়েছে।

সংসদের তরফে বলা হয়েছে, ইংরেজির ক্ষেত্রে বেশ কিছু বিষয় নতুন করে সিলেবাসে যুক্ত করা হয়েছে। স্কুলগুলিকে বলা হয়েছে, যে বিষয়বস্তুগুলো কঠিন মনে হবে সেগুলিকে বাদ দিয়ে এই বিষয়গুলি পড়াতে পারে। প্রশ্নপত্রে সব বিষয়বস্তু থেকেই প্রশ্ন রাখতে হবে। পরীক্ষার্থীরা বাছাই করে উত্তর দিতে পারবে। বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করেছে সংসদ। তেমনই ইতিহাসে বেশ কিছু বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে।

নিশ্চয়ই ভাবছেন কোন কোন বিষয়ে পরিবর্তন হয়েছে? যে ১৯টি বিষয়ের সিলেবাস পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, ইংরেজি এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংলিশ, বাংলা এ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশন, বিজ়নেস স্টাডিজ়, এডুকেশন, সায়েন্স অফ ওয়েল- বিয়িং, স্ট্যাটিস্টিক, দর্শন, পরিবেশ বিদ্যা, ইকনমিক্স, ভূগোল এবং বায়োলজিক্যাল সায়েন্স। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অসুবিধার কথার ভিত্তিতে সিলেবাসের সামান্য কিছু পরিমার্জন করা হয়েছে। যাতে নয়া পদ্ধতিতে সুবিধা হয়।

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...