Saturday, April 4, 2026

লোকসভায় বাংলাদেশ বিবৃতি বিদেশ মন্ত্রীর: নেই নতুন আশ্বাস

Date:

Share post:

অবশেষে বিরোধীদের চাপের মুখে লোকসভায় বাংলাদেশ নিয়ে বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তবে বাংলাদেশ সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) যে বিবৃতি দিয়েছিলেন কার্যত সেই বুলিই আওড়ে গেলেন জয়শঙ্কর।

লোকসভার অধিবেশন চলাকালীন শুক্রবার বাংলাদেশ (Bangladesh) নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তার উত্তরে বিদেশ মন্ত্রীর আশা বাংলাদেশের নতুন গঠিত সরকারের সঙ্গে উভয় পক্ষের সব ধরনের লাভজনক সম্পর্ক স্থাপিত হবে।

একদিকে যখন প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে, এমনকি অত্যাচার থেকে মুক্তি পেতে সংখ্যালঘু মানুষ সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করছেন, তখনও এই বিষয় নিয়ে কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিদেশ মন্ত্রীর (Foreign Minister) কাছ থেকে। এক্ষেত্রেও তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...