Saturday, April 4, 2026

জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

Date:

Share post:

ঘোষিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ২০২৫ সালের ২৭ এপ্রিল জয়েন্ট পরীক্ষা। বিভিন্ন কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে গুরুত্বপূর্ণ পরীক্ষা জয়েন্ট। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মাসি, আর্কিটেকচার-সহ অন্যান্য বিষয়গুলির জন্য পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন।

পরীক্ষার জন্য আবেদন করতে হবে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in কিংবা www.wbjeeb.in-এ। এই সাইটে পরীক্ষার সময়সূচি-সহ নানা গুরুত্বপূর্ন তথ্য আপলোড করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...