Sunday, June 14, 2026

আরামবাগের যুবকের জইশ-যোগ! তল্লাশি NIA-র

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতিতে ভারতের উপর চাপ বাড়ার আশঙ্কা বাংলার শাসকদল প্রথম থেকেই করে এসেছে। একদিকে অনুপ্রবেশের আশঙ্কা, অন্যদিকে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তার আশঙ্কায় বিদেশমন্ত্রক এবং প্রধানমন্ত্রীকে দ্রুত হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজে। সেই আশঙ্কার সঙ্গে মিল রেখে এবার হুগলির আরামবাগে (Arambagh) এক যুবকের জঙ্গি যোগের সম্ভাবনা। যুবকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির পাশাপাশি ডেকে পাঠানো হলো যুবক ও তাঁর বাবাকে কলকাতার দফতরে।

আরামবাগের মায়াপুর এক পঞ্চায়েতের সানাপাড়ার বাসিন্দা এক যুবকের উপর সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের(NIA)। কেন্দ্রীয় সংস্থার দাবি সম্প্রতি দিল্লিতে গ্রেফতার জয়শ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) নেতা সালাউদ্দিন আয়ুবির সঙ্গে যোগ রয়েছে আরামবাগের এই যুবকের। বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়িতে হানা দিয়ে যুবকের দেখা পায়নি কেন্দ্রীয় সংস্থা। একটি নোটিশ জারি করে দেওয়া হয়।

সেই নোটিশ পেয়ে যুবক ও তাঁর বাবা শুক্রবার কলকাতায় এনআইএ-র দফতরে দেখা করতে যান। যদিও এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের দাবি পড়াশোনায় ভালো, বিএড (BEd.) পাস করা যুবক কিভাবে জঙ্গিদের মদতদাতা হতে পারে। তবে বাংলাদেশে মৌলবাদী সংগঠনের বাড়বাড়ন্ত হওয়ার পর জঙ্গী কার্যকলাপ যে বাড়বে, এই আশঙ্কায় রাজ্যের শাসক দল প্রথম থেকে করে এসেছে।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...