Friday, June 12, 2026

সরকারি কাজের অগ্রগতি জানতে রাজ্যের নয়া অ্যাপ এবং হেল্প ডেস্ক

Date:

Share post:

সরকারি পরিকাঠামোর হাল হকিকতের উপর সার্বিক  নজরদারি চালাবে রাজ্য সরকার। সে জন্য অর্থ দফতর নতুন একটি মোবাইল অ্যাপ আনতে চলেছে ৷ এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে অর্থ দফতর। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে নবান্ন ইতিমধ্যে একটি হেল্প ডেস্কও তৈরি করেছে। জেলাগুলির ব্লক এবং মহকুমা স্তর থেকে যে তথ্য আসবে রাজ্য সরকারের কাছে, তা তদারকি  করবে ওই ডেস্ক।

অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক জেলার জেলাশাসক এবং ব্লকের বিডিওদের সপ্তাহে অন্তত একদিন বা একবার তাদের আওতায় থাকা সরকারি পরিকাঠামোগুলি পরিদর্শন করতে হবে । এক্ষেত্রে পরিদর্শনের সময় নেওয়া তথ্য ও ছবি ওই অ্যাপে আপলোড করতে হবে । এক্ষেত্রে যদি কোথাও সংস্কারের প্রয়োজন থাকে, তারা চাইলে সে বিষয়ে প্রয়োজনীয় নোট এখানে দিতে পারবেন ।বিডিও, এসডিও, জেলাশাসক থেকে প্রতিটি দফতরের আধিকারিকের মোবাইল নম্বর দিয়ে অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। যে রিপোর্ট তাঁরা অ্যাপে পূরণ করবেন, তা নিশ্চিত করতে হবে ছয় সংখ্যার ওটিপি-র মাধ্যমে।

কোন সরকারি প্রতিনিধি গেলেন, কখন গেলেন, কোথায় গেলেন, সমস্ত কিছুই এই অ্যাপে আপলোড করতে হবে । একইসঙ্গে, ওই পরিকাঠামো জিও ট্যাগিং করা হবে । এর ফলে, সরকারি পরিকাঠামোর অবস্থা সম্পর্কে একটা নিয়মিত রিপোর্ট নবান্নের কাছে আসবে । সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কী রিপোর্ট দেওয়া হচ্ছে, তা নিয়মিত নবান্ন জানতে পারবে । এক্ষেত্রে ঠিকমতো কাজ না-করলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আগেই কড়া হওয়ার কথা জানিয়েছে প্রশাসন । সে ক্ষেত্রে পদক্ষেপ করার সুযোগও থাকছে রাজ্য প্রশাসনের ।

আরও জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে নজরদারির কাজ পরিচালনা সঠিকভাবে হচ্ছে কি না, তার জন্য ব্লক, মহকুমা, জেলা ও রাজ্যস্তরে প্রতিটি দফতরের একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে । দফতরের নিযুক্ত এই নোডাল অফিসারই জেলা থেকে আসা রিপোর্টগুলি বিভাগীয় প্রধানের নজরে আনবেন । এই ব্যবস্থার মাধ্যমে পরিকাঠামো নজরদারিতে সরকারি আধিকারিকদের আরও দায়িত্বশীলভাবে পরিচালনা করা হবে বলেই মনে করা হচ্ছে নবান্নের তরফ থেকে । নোডাল অফিসারদের পক্ষ থেকে নজরদারি থাকবে রাজ্য সরকারের স্কুল-কলেজ, আইসিডিএস সেন্টার, রাস্তা, হাসপাতাল, ছোট সেতু, বাঁধ নির্মাণ-সহ বিভিন্ন সরকারি পরিকাঠামোর উপর ।

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...