Sunday, February 22, 2026

চাপে পড়ে সুর বদল বিএনপি’র! বাংলাদেশের বাজার ‘আগুন’

Date:

Share post:

হাসিনা সরকারের পতনের পর একের পর এক আওয়ামি লীগ (Awami League) নেতাদের খুন, লুটপাট এবং গ্রেফতারের ঘটনা। তবে তার থেকেও অন্তর্বর্তী সরকারকে (interim government) বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে। গোটা বিশ্ব থেকে এই ধরনের ঘটনায় অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তার সমালোচনা করা হয়েছে। এই পরিস্থিতিতে আচমকাই মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) রাজনৈতিক দলবিরোধী বক্তব্য নিয়ে সুর চড়ালো বিএনপি (BNP)। অন্তর্বর্তী সরকারের আওয়ামি লীগ বিরোধী অবস্থানেরও বিরোধিতা বিএনপি মহাসচিবের।

অরাজকতার বাংলাদেশে আতঙ্কের পরিবেশের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও হয়ে উঠেছে দুর্বিষহ। ঢাকার বাজারে পুরনো আলু বিক্রি হচ্ছে ৯০ টাকা প্রতি কিলোয়। নতুন আলু কিনতে গেলে ১২০ টাকা পর্যন্ত দাম দিতে হচ্ছে। পেঁয়াজের দাম ছুঁয়েছে কেজি প্রতি ১২৫ টাকা। একদিকে জীবনহানীর আশঙ্কা, অন্যদিকে অগ্নিমূল্য বাজারে বাংলাদেশের ভবিষ্যত যে অনিশ্চয়তার পথে, এবার সেই আশঙ্কা করছেন বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম (Fakhrul Islam)।

একদিকে যখন মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার মুছে ফেলার চেষ্টা করছে আওয়ামী লীগের সব চিহ্ন। তার জন্য যথেচ্ছভাবে চলছে নেতা কর্মীদের ওপর সবদিকের হামলা। এই পরিস্থিতিতে বিএনপি (BNP) মহাসচিবের দাবি, আওয়ামী লীগ (Awami League) করলে গলা কাটা এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে পরমতম সহিষ্ণুতা। সেই সঙ্গে শহীদ দিবসের ইতিহাস মুছে ফেলা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন তিনি।

সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার পরিস্থিতিতে মহম্মদ ইউনূস চাপান দেশের রাজনৈতিক দলগুলির উপর। স্পষ্টত যার লক্ষ্য ছিল বিএনপি। এবার পাল্টা বিএনপি মহাসচিবের দাবি মহম্মদ ইউনূস যেন রাজনৈতিক দলগুলিকে তার প্রতিপক্ষ না বানান। অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন সংঘটিত করা। সেই প্রক্রিয়ায় বিএনপি তাদের সমর্থন করেছে। অথচ তিন মাস ধরে সরকার গঠনের কোন প্রক্রিয়ায় নিচ্ছে না অন্তর্বর্তী সরকার।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...