Sunday, April 5, 2026

গলফগ্রিনে কাটামুন্ডু রহস্য: প্রকাশিত মৃতার পরিচয়, গ্রেফতার জামাইবাবু

Date:

Share post:

গলফগ্রিনে (Golf Green) রহস্যজনক কাটা মাথা উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্তে সামনে এলো মৃতার পরিচয়। সেই সঙ্গে মৃতার জামাইবাবু আতিকুর লস্করকে গ্রেফতার করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশের অনুমান প্রেমের সম্পর্কের কারণে খুন করা হয়ে থাকতে পারেন মহিলা।

টালিগঞ্জের গ্রাহামস রোডে (Grahams road) ভ্যাটে মহিলার কাটামুন্ডু উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল শুক্রবার। সেই ঘটনায় তিন থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট (SIT) গঠন করে রাজ্য পুলিশ। এরপর স্নিফার ডগ (sniffer dog) এনে চলে এলাকায় তল্লাশি।

পুলিশের তদন্তে উঠে আসে মৃতার নাম খাদিজা বিবি। মগরাহাটের (Magrahat) রাধানগর গ্রামে তার শ্বশুরবাড়ি। কিন্তু স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। কর্মসূত্রে পরিচারিকার কাজ করার দরুন রাধানগর পৈলান পাড়াতে থাকতেন। প্রাথমিক তদন্তে প্রেমের সম্পর্কের কথা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জামাইবাবু আতিকুরকে গ্রেফতার করে ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...