Monday, April 13, 2026

মেলেনি প্যারোলে মুক্তি, অভিমানে জেলেই অনশনে অর্ণব দাম

Date:

Share post:

অসুস্থ মা, তাকে দেখতে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন মাওবাদী বন্দি অর্ণব দাম। কারা কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করায় বর্তমানে বর্ধমান সংশোধনাগারেই অনশন শুরু করেছেন তিনি। মঙ্গলবার থেকে সেখানেই অনশনে অর্ণব।

মাসদুয়েক আগে জেলবন্দি অর্ণবের মা পড়ে গিয়ে আহত হন। বর্তমানে তিনি অসুস্থ, এই খবর পেয়ে মাকে দেখতে সোনারপুরের বাড়িতে যেতে চান মাওবাদী নেতা। তার আবেদন সংশোধনাগার কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষের কাছে পেশ করে।

তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে কারা কর্তৃপক্ষ অর্ণবের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেনি। প্রতিবাদে মঙ্গলবার থেকে বর্ধমান সংশোধনাগরে অনশনে অর্ণব। ইতিপূর্বে সংশোধনাগার থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয় তার পিএইচডি সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...