Tuesday, June 23, 2026

বৃষ্টির জন্য গাব্বায় ভেস্তে যায় টেস্টের প্রথম দিন, ম্যাচের বাকি দিনেও কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কি বলছে আবহাওয়া ?

Date:

Share post:

আজ থেকে ব্রিসবেনে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচ হচ্ছে গাব্বায়। তবে এই গাব্বার প্রথম দিনের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। ম্যাচ বল গড়ায় ১৩.২ ওভার। প্রথম দিনে প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের পর থেকে আর খেলা শুরুই করা যায়নি । এখন প্রশ্ন হচ্ছে ম্যাচের বাকি দিনও কি রয়েছে বৃষ্টির আশঙ্কা? কী বলছে আভাওয়া?

এই নিয়ে এক সংবাদসংস্থার খবর, ম্যাচের দ্বিতীয় দিন অর্থ্যাৎ আগামিকাল নেই বৃষ্টির শতাংশ কম। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র আট শতাংশ। তবে সারা দিনই আকাশ থাকবে মেঘলা । তবে সোমবার অর্থ্যাৎ তৃতীয় দিন বৃষ্টির আশঙ্কা ৬৯ শতাংশ । জানা যাচ্ছে, ৯০ মিনিট বৃষ্টি হতে পারে। বাকি সময়ে আকাশে রোদ দেখতে পাওয়ার সম্ভাবনা। চতুর্থ দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সে দিন ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। আর ম্যাচের শেষ দিন অর্থ্যাৎ পঞ্চম দিন বৃষ্টি হতে পারে ৫৬ শতাংশ। আর এতেই বোঝা যাচ্ছে, যা পূর্বাভাস, তাতে ম্যাচের প্রতিদিনই কোনও না কোনও সময় বৃষ্টি হতে পারে।

এদিন শুরু থেকেই বৃষ্টি । প্রথম দিনে প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের পর থেকে আর খেলা শুরুই করা যায়নি । ম্যাচ পুরোপুরি বন্ধ থাকে। চা পানের বিরতির সময় এসে গেলেও বৃষ্টি থামে না । শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সোয়া চারটে নাগাদ আম্পায়ার জানিয়ে দেন, গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত।

ম্যাচ এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । অজিদের হয়ে ওপেন করতে নামেন ওপেনার উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি। যথাক্রমে ১৯ এবং ৪ রান করেছেন দুই ব্যাটার। দিনের শেষে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৮।

আরও পড়ুন- কেকেআর ঝাঁপায় তাঁর জন্য, নতুন দলে গিয়ে মুখ খুললেন নীতীশ রানা

 

 

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...