Tuesday, June 23, 2026

বনবন করে ঘুরলেও সারা মাসে বিদ্যুৎ খরচ মাত্র ৫৯ টাকা! অত্যাধুনিক বিএলডিসি ফ্যানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রীরা

Date:

Share post:

সারা মাস বনবন করে ঘুরলেও সাকুল্যে বিদ্যুৎ বিল আসবে মাত্র ৫৯ টাকা। ‘টিফোজ ৯৯৯’ রকেট নামে ওই ফ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। এছাড়াও ছিলেন, পোলবার বিডিও জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্ণধার সম্পূর্ণা ও সম্রাজ্ঞী ঘোষ সহ বিশিষ্টরা।

মন্ত্রী বেচারাম মান্না বলেন, “১৫০ থেকে ২০০ জন কর্মী সরাসরি কাজ করছেন। ডিলার ও রিটেলার নিয়ে পরোক্ষ ভাবে কয়েকশো লোকের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার এই ধরনের এমএসএমইগুলোকে সাহায্য করছে। সাধারণ মানুষ স্বল্প মূল্যে পাখা পাবে। আবার বিদ্যুৎ সাশ্রয় হবে।”

বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন,প্রযুক্তি এগোচ্ছে তার ফসল ঘরে ঘরে পৌঁছোচ্ছে।টিফোজের বিএলডিসি পাখা আমি নিজে ব্যবহার করেছি খুব ভালো চলছে।

বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, “গরিব নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য এই বিএলডিসি পাখা খুবই উপযোগী। কারণ এতে বিদ্যুৎ খরচ খুবই কম।

সংস্থার অন্যতম কর্ণধার সম্পূর্ণা ঘোষ বলেন, “বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএলডিসি প্রযুক্তির পাখা আমরা তৈরি করছি। এক বছর ধরে আমরা টেস্ট রান করেছি। খুব ভালো সাড়া পেয়েছি। ভারত সরকার বলে দিয়েছে, ফাইভ স্টার ছাড়া পাখা এখন চলবে না। ফাইভ স্টার বিএলডিসি পাখা যেগুলো এখন বাজারে পাওয়া যায় তার দাম প্রচুর। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সেই কারণে আমরা ৯৯৯ টাকায় এই পাখা নিয়ে এসেছি। যেহেতু আমাদের কারখানাতেই এই পাখা তৈরি হচ্ছে, তাই আমরা দামটা কম রাখতে পেরেছি।”

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছে মোদি সরকার! লোকসভায় তোপ সৌগত রায়ের

_

_

_

_

_

_

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...