Wednesday, June 24, 2026

সংবিধানে নয়, মনুস্মৃতিতে আস্থা বিজেপির! সাভারকর প্রসঙ্গ তুলে সংসদে তোপ রাহুলের

Date:

Share post:

ফের সাভারকর নিয়ে তোপ দাগলেন কংগ্রেস (Congress) সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। “সংঘ পরিবার সংবিধানে বিশ্বাস করে না, মনুস্মৃতিতে বিশ্বাস করে”- ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনায় এই ভাবেই তোপ দাগেন রাহুল।

শুক্রবার, সংসদের (Parliament) প্রথম ভাষণে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন নব নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁর কথায়, “সংবিধান মেনে দেশ চলে, সংঘের বিধান নয়।” এদিন লোকসভায় দাঁড়িয়ে সাভারকর প্রসঙ্গ তোলেন রাহুল। বলেন, “বিনায়ক দামোদর সাভারকর স্পষ্ট বলেছিলেন, আমাদের সংবিধানে ভারতের কিছু নেই। আজ সংবিধান রক্ষার কথা বলছেন মানে আপনারা সাভারকরকে মানছেন না। তাঁকে ছোট করছেন, তাঁকে অসম্মান করছেন।” এর পরেই বিজেপিকে (BJP) তুলোধনা করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, “আমরা সবসময় সংবিধানকে মেনে চলি। কিন্তু বিজেপি সেটা করে না। ওদের গ্রন্থ মনুস্মৃতি।”

সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এর আগে একাধিকবার চাপে পড়েছেন রাহুল। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তার পরেও এদিন সংসদে বিশেষ আলোচনায় সাভারকরের নাম করে তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন সরাসরি সাভারকরের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে আপস করার অভিযোগ তুলে তিনি বলেন, “গান্ধীজিকে জেলে যেতে হয়েছে, নেহরুকেও জেলে যেতে হয়েছে, অথচ সাভারকর ইংরেজদের কাছে মাফিনামা পাঠালেন।”

এদিকে, রাহুল যখন সংসদে দাঁড়িয়ে সাভারকরকে তোপ দাগছেন, তখনই ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের এক সভায় সাভারকরকে নিয়ে একই রকমের মন্তব্যের জেরে তাঁকে সমন পাঠিয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের এক আদালত। গত বছর তাঁর মন্তব্য নিয়ে মানহানির মামলা করেন নৃপেন্দ্র পাণ্ডে নামের এক আইনজীবী। সেই মামলায় ১০ জানুয়রির মধ্যে রাহুলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...