Saturday, April 4, 2026

গুরুতর অসুস্থ লাল কৃষ্ণ আদবানি, আনা হল হাসপাতালে

Date:

Share post:

ফের গুরুতর অসুস্থ প্রবীণ রাজনীতিক লালকৃষ্ণ আদবানি (Lalkrishna Advani)। প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে শনিবার সকালে তড়িঘড়ি ভর্তি করানো হল দিল্লির অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital)। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যায় হাসপাতাল সূত্রে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয় প্রবীণ রাজনীতিকের। এরপরই শনিবার সকালে তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগে (neurology department) ভর্তি করানো হয়। ডাক্তার বিনীত সুরির অধীনে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ বছর বয়সী রাজনৈতিক।

হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে অবজারভেশনে রাখা হয়। তবে পরিবার ও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...