Wednesday, June 24, 2026

জেল পালানো কয়েদির পরে বাংলাদেশে অস্ত্রের মিছিল! ইউনূসকে দুষছেন তসলিমা

Date:

Share post:

হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের (Bangladesh) একাধিক জেল থেকে কয়েদি পালানোর ঘটনা গোটা বিশ্বে আলোচিত হয়েছিল। কিছুদিনের মধ্যে বেশিরভাগ কয়েদি জেলে ফিরে গেলেও একটা বড় অংশের জঙ্গি সংগঠনের সদস্যরা ফেরেনি জেলে। গোয়েন্দা সূত্রে দাবি, সেই জঙ্গিরাই এখন বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এবার ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্রের মিছিলের ছবি তুলে ধরে ইউনুস (Mohammed Yunus) সরকারকে কটাক্ষ তসলিমা নাসরিনের (Taslima Nasreen)।

হিংসা খুনের বাংলাদেশে সন্ত্রাসে নতুন মাত্রা দিচ্ছে জেল পালানো কয়েদিদের দাপাদাপি। জেল ভেঙে পালানোর সময় এইসব কয়েদিরা অস্ত্রাগার লুট থেকে আগুন লাগানোর মত ঘটনা ঘটিয়েছিল। সম্প্রতি বিএনপি (BNP) নেতারা প্রকাশ্য মিটিং থেকে অস্ত্র (arms) নিয়ে ঝাঁপিয়ে পড়ার হুংকার দিয়েছিলেন। কার্যত তারই প্রতিফলন হচ্ছে বাংলাদেশের মিছিলগুলিতে।

একটি মিছিলে অস্ত্র হাতে বাংলাদেশী যুবকের ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তিনি লেখেন, “বাংলাদেশী জেহাদিরাও এখন মিছিলে যোগ দিচ্ছে, মিটিং করছে মারণাস্ত্র (deadly weapons) হাতে। ইউনুস-আসিফের দল কি এই জেহাদীদের অস্ত্র মুক্ত করার প্রয়াস করবে? তেমনটা মনে হচ্ছে না।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...