Saturday, April 4, 2026

কলকাতায় পারদ ছুঁল ১২ ডিগ্রি, ঘূর্ণাবর্তে বাড়বে তাপমাত্রা!

Date:

Share post:

দক্ষিণের তিন জেলায় রবিবারও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)। কলকাতায় ১২ ডিগ্রি- এখনও পর্যন্ত মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ তামিলনাড়ুর উপকূলের দিকে থাকলেও তার প্রভাবে রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে। ফলে সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা (Temperature) বৃদ্ধির সম্ভাবনা। তবে, ১৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিক বা তার নীচেই থাকবে।

আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, এদিন বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে। কমতে পারে দৃশ্যমানতাও। সোমবারের পর কুয়াশার দাপট বাড়তে পারে। তবে আপাতত রাজ্যের সর্বত্র শুষ্কই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বা দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে তাপমাত্রা। তার পরের ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে পারদ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার কলকাতায় (Kolkata) তাপমাত্রা ১২ ডিগ্রি। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। এ পর্যন্ত এটিই এ মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি। ভোরে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আর পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...