Wednesday, June 24, 2026

রাহুলের পাশে দাঁড়ানোর খেসারত! মধ্যপ্রদেশে ‘ইডির চাপে’ আত্মঘাতী দম্পতি

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhyapradesh) সেহোরে জেলার এক ব্যবসায়ী দম্পতির আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় এবার বিজেপি সরকারের এজেন্সি (central agency) প্রয়োগের রাজনীতি। বরাবর দেশের বিরোধী দলগুলি অভিযোগ করে এসেছে রাজনৈতিক নেতাদের চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োগ করেছে মোদি সরকার। এবার সেই অভিযোগে আত্মঘাতী মধ্যপ্রদেশের দম্পতি, যাঁরা রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় সমর্থন জানিয়েছিলেন।

সেহরের (Sehore) বাসিন্দা মনোজ পার্মার ও তাঁর স্ত্রী সুইসাইড নোটে ইডিকেই (enforcement directorate) তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছেন। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় মনোজের ছেলে রাহুল গান্ধীর হাতে নিজের পিগি ব্যাংক তুলে দিয়েছিল সমর্থনের প্রতীক হিসেবে। এরপর থেকেই ক্রমাগত মনোজের ইন্দোর (Indore) ও সেহরের (Sehore) সম্পত্তি নিয়ে তদন্তের নামে মানসিক অত্যাচার চালাতে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভিযোগ পরিবারের।

মনোজের তিন সন্তান ১৩, ১৬ ও ১৮ বছর বয়সি। সুইসাইড নোটে (suicide note) হয়রানির অভিযোগের পাশাপাশি সেই তিন সন্তানের দায়িত্ব রাহুল গান্ধীকে নেওয়ার জন্য অনুরোধ করে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই মনোজের বহু সম্পত্তি এবং ৩.৫ লক্ষ টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের সিবিআইয়ের তদন্তাধীন অর্থ তছরুপের মামলা সহ সাত কোটি টাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগও এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগে তাঁকে জেলেও ভরা হয়েছিল।

তবে পরিস্থিতি সব থেকে খারাপ হয় রাহুল গান্ধীর হাতে মনোজের ছেলে নিজের পিগি ব্যাঙ্ক তুলে দেওয়ার পর থেকেই। এর পরই ইডির (enforcement directorate) চাপ বাড়তে থাকে বলে অভিযোগ। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের বাসিন্দা, মনোজের ভাই কৈলাসের দাবি তদন্তের নামে হয়রানির কারণে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন মনোজ ও তাঁর স্ত্রী। এরপরই তাঁরা চরম সিদ্ধান্ত নেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...