Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দেশে ফিরতেই জয়ে ফিরল ভারতের মহিলা দল। রবিবার মুম্বইয়ে প্রথম টি-২০ ম্যাচে ৪৯ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। অর্ধশতরান করলেন স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেস। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল হরমনপ্রীত কৌরের দল।

২) আইএসএল-এ হারের ধারা অব্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র কাছে হারল সাদা-কালো ব্রিগেড। ম্যাচে ১০ জনে প্রায় ৬৫ মিনিট লড়াই করেও হার আটকানো সম্ভব হয়নি তাদের। ০-১ গোলে হার মহামেডানের।

৩) আজ ছিলো মহিলাদের আইপিএল-এর নিলাম । সেখানে নজর কারলেন জি কমলিনী । এদিন কমলিনীকে নিয়ে নিলামের টেবিলে ওঠে ঝড় । মাত্র ১৬ বছরের এই ক্রিকেটার হলেন কোটিপতি । ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জি কমলিনীকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।

৪) অজিদের বিরুদ্ধে বল হাতে দাপট দেখাচ্ছেন যশপ্রীত বুমরাহ। তৃতীয় টেস্টে এখনও পর্যন্ত নিয়েছেন ৫ উইকেট। আর এর সুবাদেই গড়েছেন অনন্য নজির। ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড।

৫) অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামির যাওয়া নিয়ে আরও বাড়ল ধোঁয়াশা। কারণ গতকালই ঘোষণা করা হয়েছে বিজয় ট্রফির জন্য বাংলার দল। আর সেই দলে রয়েছেন শামি। আর এতেই শামির অস্ট্রেলিয়া সফরে যাওয়া নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন- প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৯ রানে হারাল হরমনপ্রীতের দল

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...