Friday, June 12, 2026

‘One Nation One Election’- সংবিধান পাল্টে দেওয়ার ষড়যন্ত্র মোদি সরকারে! গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

‘One Nation One Election’ তথা ‘এক দেশ, এক ভোট‘ কথাটা হাস্যকর। সংবিধান পাল্টে দেওয়ার মোদি সরকারের ষড়যন্ত্রে বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, যারা একটি রাজ্যে, একটি লোকসভা কেন্দ্রে এক দফায় নির্বাচন করাতে পারে না, তারা ‘এক দেশ, এক ভোট‘ কীভাবে করাবে! দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার- তোপ তৃণমূল সাংসদের।

এদিনই লোকসভায় ‘One Nation One Election’ পেশের পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শেষমুহূর্তে পিছিয়ে আসে। বাংলায় নির্বাচনের উল্লেখ করে অভিষেক বলেন, বরাবর কেন্দ্রীয় সরকার বৈমাত্রিয় সুলভ আচারণ করে। ২১-এ পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, কেরালাতেও বিধানসভা নির্বাচন হয়। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ-এর মধ্যেই বাংলায় ৮ দফায় করায় নির্বাচন কমিশন। কিছুদিন আছে ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্যে ২ দফা নির্বাচন হয়েছে। ২৪-এ বাংলায় লোকসভা নির্বাচনে ৭ দফায় ভোট হয়। তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ৩ দফায় ভোট গ্রহম করা হয়। এর পরেই কটাক্ষ করে অভিষেক বলেন, যারা বাংলায় আট দফায় নির্বাচন করায়, তারা দেশে এক দফায় নির্বাচন করাবে! এটা হাস্যকর!

এর পরেই তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সংবিধান পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে মোদি সরকার। দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্র। অভিষেকের কথায়, ৫ বছরে ৬ বার ভোটে দেওয়ার অধিকার পায় দেশবাসী। সেখানে এক ভোট করে তাঁদের মত প্রকাশের অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রের শাসকদল।

অভিষেকের কথায়, এভাবে ‘এক দেশ, এক ভোট‘ চালু করে ধীরে ধীরে ‘এক দেশ, এক রাজনৈতিক দল‘, ‘এক দেশ, এক নেতা‘ নীতি প্রণয়নের ছক কষছে মোদি সরকার। এই ষড়যন্ত্র তৃণমূল কখনই কার্যকর করতে দেবে না বলে সাফ জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...