Friday, June 12, 2026

নিয়োগ মামলায় চার্জ গঠনে ২৪ ঘণ্টার মধ্যে ইডিকে নথি জমা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও এখনও জেল থেকে ছাড়া পাননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইডিকে সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দু বছর আগে ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)। ইডির মামলায় প্রায় ২৭ মাস ধরে জেলবন্দি রয়েছেন তিনি। বারবার জামিনের প্রার্থনা করলেও প্রভাবশালী প্রশ্নে বারবার আবেদন নাকচ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আবার CBI তাকে গ্রেফতার করে ২০২৪ সালের ১ অক্টোবর।অন্যদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। মানিক ভট্টাচার্য থেকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, সকলেই এখন জেলের বাইরে। আর এই আবহে ED মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে ইডি মামলায় জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার আগেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

যদিও CBI এর মামলায় এখনও জামিন পাননি পার্থ। আর তাই সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া মাত্রই  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তিরা যারা এই মামলায় গ্রেফতার হয়েছিলেন, তাদের নামে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-র বিশেষ আদালত। কারণ ১৮ ডিসেম্বর সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই তাড়াহুড়ো। এদিকে CBI এর মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন বর্তমানে।

 

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...