Saturday, June 20, 2026

EVM হ্যাক? নির্বাচন কমিশনের কাছে প্রমাণ করুন: কাকে বিঁধলেন অভিষেক

Date:

Share post:

কথা না বলে প্রমাণ করুন ইভিএম হ্যাক করা সম্ভব। প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য দিন। নাম না করে কংগ্রেসকে বিঁধলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সোমবার, সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কারও যদি মনে হয় যে ইভিএমে কারচুপি করা সম্ভব, ইভিএম হ্যাক করা সম্ভব, তাহলে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করা উচিত নির্বাচন কমিশনের।“

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ইভিএম (EVM) কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। তার প্রেক্ষিতে অভিষেক বলেন, “আমার মনে হয়…এটা আমার ব্যক্তিগত মত। যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের কাছে যদি এমন কিছু তথ্য থাকে, সেটাকে নির্বাচন কমিশনকে গিয়ে দেখানো উচিত যে, আমাদের কাছে এই ভিডিও আছে।“

আরও খবর: সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রও! অভিষেকের প্রশ্নে সংসদে পর্দাফাঁস

অভিষেকর কথায়, “আমি এতদিন ধরে মাঠে নেমে ভোট করাই, আমার মনে হয়, ইভিএমে (EVM) ব়্যান্ডমাইজেশনের সময় আপনি যদি ঠিকভাবে কাজ করেন আর মক পোলিংয়ে বুথকর্মীরা যদি ঠিকভাবে কাজ করেন এবং গণনার সময় যে ১৭সি ফর্ম থাকে, সেটার সঙ্গে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট যদি ঠিকভাবে মিলিয়ে দেখা যায়, তাহলে আমার মনে হয় না যে এই অভিযোগ কোনও সারবত্তা আছে।“

এর পরেই অভিষেকের মন্তব্য, “তারপরও কারও যদি মনে হয় যে ইভিএমে কারচুপি করা সম্ভব, ইভিএম হ্যাক করা সম্ভব, তাহলে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করা উচিত নির্বাচন কমিশনের। তারপর দেখানো উচিত যে এই প্রযুক্তি বা সফটওয়্যার বা ম্যালওয়্যার দিয়ে ইভিএম হ্যাক করা যায়। যদি সেটাও করতে না পারেন, তাহলে রাস্তায় নেমে আন্দোলন করুন। শুধু কয়েকটা মন্তব্য করে কোনও লাভ হবে না।“

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...