Saturday, April 4, 2026

মঙ্গলে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্ন সভাঘরে প্রস্তাবিত ওই বৈঠকে অর্থ, পরিবহন, বিদ্যুৎ -সহ রাজ্যে মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের মন্ত্রীদেরও উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও স্থানীয় সাংসদ এবং বিধায়কদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে। ঐ বৈঠকের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে।‘

উল্লেখ্য, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের হাতে থাকে মূলত গঙ্গা সাগর মেলার দায়িত্ব। এছাড়াও পরিবহন এবং পূর্ত দফতর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। ইতিমধ্যেই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও সাগরদ্বীপে গিয়ে নিজের দফতরের প্রস্তুতি দেখে এসেছেন।বলা বাহুল্য, ‘ সব তীর্থ বারবার, গঙ্গাসাগার একবার’ । এই বহুল প্রচলিত প্রবাদটি পরিবর্তন হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। মমতার মুখে শোনা যায়, ‘গঙ্গাসাগর বারবার।‘ সেইজন্য প্রতিবছর দেশ, বিদেশ থেকে লক্ষ লক্ষ পূণ্যার্থী আসছেন সাগরে। তাই পূণ্যার্থীদের যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে বিশেষ নজর রাখে রাজ্য সরকার। নেওয়া হয় একাধিক ব্যবস্থা। বলা যায়, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গঙ্গা সাগরের দেখভাল করে থাকেন।

আরও পড়ুন- বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংসদে বিবৃতি দাবি অভিষেকের

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...