Wednesday, June 24, 2026

I.N.D.I.A.-র নেত্রী হোন মমতাই: আলোচনা চেয়ে আওয়াজ তুললেন অভিষেক

Date:

Share post:

I.N.D.I.A.-র মুখ করা হোক তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee)। অভিজ্ঞতার নিরিখে বাংলার মুখ্যমন্ত্রীর ধারে-ভারের আশেপাশে কোনও নেতাই নেই। সোমবার, সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁর কথায়, মমতাই সব থেকে বর্ষীয়ান নেত্রী৷

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “I.N.D.I.A.-র বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা করবেন৷  উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) সব থেকে বর্ষীয়ান নেত্রী৷ তিনবারের মুখ্যমন্ত্রী এবং চারবারের কেন্দ্রীয় মন্ত্রীও। ওনার নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন৷“

এই পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসকে আঞ্চলিক দল হিসেবে ছোট করে দেখার কোনও অর্থ নেই। এই প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা করে অভিষেক বলেন, “কোনও দলকে ছোট করে দেখা উচিত নয়৷ তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া-র একমাত্র দল, যারা কংগ্রেস এবং বিজেপি দুটি দলকেই হারিয়েছে। এর মাধ্যেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ও শক্তি প্রমাণিত হয়। কংগ্রেস ও বিজেপি বারবার একই ভুল করে৷  আমরা এখানে এসেছি জনগণের ভোটে৷  আমাদের সংখ্যাটা ২৯ হলেও জনগণকে ছোট করে দেখা যায় না।“

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...