Sunday, June 14, 2026

ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে সাংবাদিককে একহাত বুমরাহর

Date:

Share post:

গাব্বা টেস্টে একেবারেই ব্যাকফুটে ভারত। অ্যাডিলেডের পর গাব্বাতেই ব্যাটিং ব্যর্থতা অব্যাহত টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান। এরপরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেই আঁচ গিয়ে পড়ল সাংবাদিক সম্মেলনেও। এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন যশপ্রীত বুমরাহ। সেখানে ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। যদিও তার পালটা দিতে ছারলেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘ব্যাটিং নিয়ে আপনার মূল্যায়ন কী? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি হয়তো সেরা ব্যক্তি নন। তবু গাব্বায় এই পরিস্থিতিতে দলের অবস্থা নিয়ে আপনার ধারণা কী?’’ এই প্রশ্ন শুনে একটু বিরক্ত হন বুমরাহ। যদিও সেই মুহুর্তে মজা করে উত্তর দেন রোহিতের ডেপুটি। এই প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, ‘‘প্রশ্নটা বেশ আকর্ষণীয়। আপনি কি আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? আপনার গুগল করে দেখা উচিত টেস্ট ক্রিকেটে কার কত রান রয়েছে। মজা ছাড়ুন। এখন পরিস্থিতি অন্য রকম।’’

এদিকে ব্যাটিং-এর পাশাপশি বোলিং নিয়ে মুখ খুলেছেন বুমরাহ। বুমরাহ বলেন, “আমরা কারওর দিকে আঙুল তুলি না। আমাদের বোলিং বিভাগ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কাজ সবাইকে সাহায্য করা। আমাকেই সব করতে হবে, তার কোনও মানে নেই। আমাদের দলে এগারো জন রয়েছে। এটা একটা সফর। নিজেদের উন্নতি নিজেদেরই করতে হবে।“

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের রান চার উইকেট হারিয়ে ৫১। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থরা। বল হাতেও দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরাহ বাদে ব্যর্থ জাদেজারা। ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। ১ টি করে উইকেট নেন আকাশ দীপ এবং নীতীশ রেড্ডি। উইকেট পাননি রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই ? মুখ খুললেন বোর্ডের সহ-সভাপতি

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...