Friday, June 12, 2026

ভারতে এসে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ

Date:

Share post:

বাংলাদেশে অশান্তি অব্যাহত।এই আবহে সপ্তাহ তিনেক জেলবন্দি চিন্ময়কৃষ্ণ। ভারতে ফিরে চিন্ময়কৃষ্ণের  আইনজীবী রবীন্দ্র ঘোষ লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।তার স্পষ্ট কথা, বাংলাদেশে বর্তমানে কোনও আইনশৃঙ্খলা নেই।সোমবার বর্ষীয়ান আইনজীবী জানিয়েছেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দুটি সমান্তরাল প্রশাসন চলছে। চিন্ময়কৃষ্ণ কোনও অপরাধ করেননি। তবু ইউনুস প্রশাসনের চক্ষুশূল চিন্ময়কৃষ্ণ। বড় সমাবেশ করায় চিন্ময়কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। ভয় পেয়ে সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা করা হয়েছে। চিন্ময়কৃষ্ণের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশও করেন তিনি।

চট্টগ্রাম আদালতে কীভাবে তাকে হেনস্থা করা হয়েছে, তার বিবরণও দিয়েছেন রবীন্দ্র ঘোষ। তিনি বলেন, চট্টগ্রাম আদালতে প্রথমে তাকে শারীরিক নিগ্রহ করা হয়। আমি মুক্তিযোদ্ধা। লড়াই চালিয়ে যাব। মৃত্যু তো একদিন হবেই। আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের মামলার শুনানি হবে বলে তিনি জানিয়েছেন। ওইদিন মামলার সওয়াল করতে চট্টগ্রামে যাবেন বলে জানান বর্ষীয়ান আইনজীবী।

তার অভিযোগ, এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ ছিল সন্ত্রাসবাদীদের মতো।  রীতিমতো আঘাত পেতে হয় আইনজীবী রবীন্দ্র ঘোষকে। তাই চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন তিনি। ফিরে গিয়ে ফের সওয়াল করবেন সন্ন্যাসীর হয়ে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ১০টি এমন মামলায় লড়েছি, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরা। একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম। সেই মূল্যবোধ ধরে রাখতে চাই। গোটা দেশে সংহতির বার্তা দিতেই চিন্ময়কৃষ্ণর হয়ে আইনি লড়াই’।

উল্লেখ্য, বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ও ইসকন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে। এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছে আরও ১৭ জন। ফিরোজ খান নামে এক ব্যক্তি সকলের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদোহ মামলা দায়ের করেন। সেই অভিযোগেই গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...