Friday, April 3, 2026

জীবিত না মৃত? জাকির হোসেনের মৃত্যুর খবর ঘিরে বিভ্রান্তি

Date:

Share post:

তবলাবাদক জাকির হোসেনের (Zakir Hussain) মৃত্যুর খবর ঘিরে বিভ্রান্তি। তাঁর এক বন্ধুর সূত্রে তাঁর মৃত্যুর সংবাদ দেওয়া হলেও পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ সেই সংবাদের সত্যতা যাচাই করেনি। জাকিরের ম্যানেজার আবেদন করেন ভারতীয় সংবাদ মাধ্যমে যেন তাঁর মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো না হয়।

সান ফ্রান্সিসকোর (San Fransisco) হাসপাতালে দু সপ্তাহ ধরে হৃদরোগের আক্রান্ত হয়ে ভর্তি তবলা বাদক (tabla maestro) জাকির হোসেন, জানানো হয় পরিবারের পক্ষ থেকে। তবে তাঁর মৃত্যু নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে যে খবর ছড়ায় তাতে তাঁরা যথেষ্ট অসন্তুষ্ট। জাকিরের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় যেন এত দ্রুত তাঁর জীবন শেষের খবর না ছড়ানো হয়।

বর্তমানে হাসপাতালে আইসিইউতে (ICU) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জাকির হোসেন, জানান তার বোন। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেখে তাঁরা অত্যন্ত বেদনাহত এ কথাও জানানো হয়।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জাকির হোসেনের মৃত্যুর খবর জানানো হয়েছিলl যদিও পড়ে মন্ত্রকের সেই পোস্ট মুছে ফেলা হয়।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...