Tuesday, June 2, 2026

জীবন্ত মুরগির বাচ্চা গিলে ছত্তিশগড়ে শ্বাসরোধে মৃত যুবক, সন্দেহ তান্ত্রিক যোগের

Date:

Share post:

এমনও হয়।জীবন্ত মুরগির বাচ্চা গিলে ফেলেছেন এক যুবক। শুনেছেন কখনও? যার নিট ফল, শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন ৩৫ এর যুবক আনন্দ যাদব (Chhattisgarh Death)! ছত্তিশগড়ের অম্বিকাপুরের ছিন্ডকালো গ্রামের ঘটনা। যা দেখেশুনে অবাক সবাই। কেউই সহজে বিশ্বাস করতে পারছেন না। এই মৃত্যুতে অভিযোগ উঠেছে, এক তান্ত্রিকের কথায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। আরও শুনলে অবাক হবেন, যে যুবকের মৃত্যুর পরে গলা থেকে বেরিয়ে এসেছে জলজ্যান্ত ওই মুরগির ছানাটি।

মৃত যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার স্নান সেরে ঘরে ঢোকার পরে হঠাৎই মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন আনন্দ। কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে শ্বাস আটকে মারা গিয়েছেন তিনি।জানা গিয়েছে, প্রাথমিকভাবে চিকিৎসকেরা আনন্দর মৃত্যুর কারণ প্রথমে বুঝতে পারেননি। কিন্তু ময়নাতদন্ত করার সময়ে, আনন্দর গলায় একটি জীবন্ত মুরগির ছানা আটকে থাকতে দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, মুরগির ছানাটি প্রায় ২০ সেন্টিমিটার লম্বা ছিল এবং সেটি শ্বাসনালী ও খাদ্যনালী দুটোই পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এর ফলেই শ্বাসরোধ হয়ে আনন্দের মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশ্চর্যজনক এই মৃত্যুর পরেই গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। এলাকাবাসীর একাংশ দাবি করেন, আনন্দ যাদব দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যায় ভুগছিলেন। তাই তিনি এক তান্ত্রিকের পরামর্শ নিতেন।গ্রামের মানুষদের দাবি, সন্তান লাভের আশায় সেই তান্ত্রিকের পরামর্শেই তিনি জীবন্ত মুরগির বাচ্চা গিলে ফেলেছিলেন।এই অস্বাভাবিক ঘটনার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে আনন্দ যাদব এমন ঘটনা ঘটিয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে।

 

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...