Saturday, April 4, 2026

৩২৮০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি

Date:

Share post:

শহরের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান।জানা গিয়েছে, ২০২২ সালে এসবিআই-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। এক ব্যবসায়ীর বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে এখন তল্লাশি চালাচ্ছে ইডির অফিসাররা। দমদম ক্যান্টনমেন্ট এলাকায় অন্য এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে, ঝারখণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল। সেই মামলাতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা।আছেন মহিলা অফিসাররাও। তবে তাদের বাড়ি থেকে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে রাজ্যে কোথাও দেখা গিয়েছে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।কোথাও আবার ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০ মহিলা সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। সল্টলেক সেক্টর ফাইভের মতো জায়গায় রীতিমতো অফিস খুলে ‘প্রতারণা’ চক্র চলেছিল। এত টাকা কোথায় গিয়েছে, আর কারা জড়িত, কীভাবে প্রতারণা করা হয়েছে সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...