Saturday, April 4, 2026

বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! শ্রীরামপুরের পুরকর্মীর দেহ উদ্ধার হিমাচলে

Date:

Share post:

হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়া যুবকের মৃত্যুর খবর এসে পৌঁছালো শ্রীরামপুরের (Srirampur) বাড়িতে। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও হিমাচল (Himachal Pradesh police) পুলিশের অনুমান পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে অভিজিৎ দত্ত নামে শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) কর বিভাগের ওই কর্মীর। ঘটনায় দ্রুত দেহ সৎকার করা নিয়ে তৎপর হয়েছে শ্রীরামপুর পুরসভা কর্তৃপক্ষ।

শ্রীরামপুর পুরসভা এলাকার কালীতলায় মায়ের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন অভিজিৎ। কিছুদিন আগে একাই হিমাচলের সিমলা এলাকায় বেড়াতে (solo trip) যান। সোমবার দুপুরে তাঁর মৃত্যুর খবর শ্রীরামপুরে পৌঁছায়। হিমাচল পুলিশ জানায়, রবিবার চেল (Chel) এলাকায় অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় জুঙ্গা (Junga) এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে শিমলার (Shimla) ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বিকেলে সেখানেই তিনি মারা যান। স্থানীয় পুলিশ অভিজিতের ফোনের সূত্র ধরে তাঁর কর্মস্থান শ্রীরামপুর পুরসভার সঙ্গে যোগাযোগ করে।

শ্রীরামপুর পুরপ্রধান (municipal chairman) গিরিধারী সাহা জানান, তিনি হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয় পুলিশ জানায়, অভিজিৎ অচেতন থাকায় তাঁর বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। পুরপ্রধান আরও বলেন, “অভিজিতের বন্ধুরা এবং সহকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। দিল্লিতে থাকা তাঁর এক বন্ধু মঙ্গলবার শিমলায় পৌঁছাবেন। এরপর দেহ সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...