Saturday, April 4, 2026

আমেরিকায় স্কুলে গুলি! মৃত ৩, আত্মঘাতী ছাত্রী

Date:

Share post:

ফের একবার বন্দুকবাজের আতঙ্ক ফিরলো আমেরিকায় (USA)। একটি স্কুলের ভিতর গুলি (firing) চালানোর ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল তিনজনের। আহত অন্তত সাতজন। পরে নিজে সেই বন্দুক থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয় অভিযুক্ত ছাত্রী।

উইসকনসিন-এর (Wisconsin) ম্যাডিসন পুলিশ জানিয়েছে, সোমবার স্কুল শুরু হওয়ার কিছুক্ষণ পরে স্কুলেরই এক ছাত্রীর এমার্জেন্সি ফোন (emergency call) পায় পুলিশ। সেই মতো স্কুলে পৌঁছে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে বেশ কিছু পড়ুয়া। সেই সঙ্গে আতঙ্ক ছড়ায় অ্যাবানডান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে।

এরপরই উদ্ধার হয় ১৫ বছর বয়সী আততায়ীর দেহ। স্কুলেরই ছাত্রী হওয়ায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও পুলিশের সমস্যা হয়নি। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ২ পড়ুয়ার অবস্থা গুরুতর বলে জানা যায়।

গুলি (firing) চালানোর ঘটনার সময় স্কুলে প্রায় ৪০০ পড়ুয়া উপস্থিত ছিল। কিন্তু ওই ছাত্রী কেন এমন ঘটনা ঘটালো তার তদন্তে পরিবারের সঙ্গে কথা বলছে ম্যাডিসন পুলিশ (Madison police)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...