Thursday, May 28, 2026

অস্কার থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিস’, স্বপ্নভঙ্গ ইমনেরও 

Date:

Share post:

স্বীকৃতি পেল না ভারতের ‘গাঁয়ের বধূ’দের গল্প। ভারতীয় বিনোদন জগতে (Bollywood Entertainment Industry) ফিরল হতাশার ছবি।অস্কার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies)। বুধবার গোটা টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে কিরণ রাও (Kiran Rao) লেখেন, ‘এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও।’ আমির খানও (Amir Khan) জানিয়েছেন, সফর এখানেই শেষ নয়। আজ হয়নি, তবে একদিন নিশ্চয়ই হবে। বলিউডের পাশাপাশি টলিউডেরও মন খারাপ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty) গানও সেরা ১৫ তালিকায় অস্কারে (Oscar ) জায়গা করে নিতে পারেনি। সকাল সকাল সোশ্যাল মিডিয়া পেজে সেই খবর শেয়ার করেছেন গায়িকা নিজেই। লিখেছেন, “অস্কারের সেরা ১৫ টি গানের মধ্যে ‘ইতি মা’ জায়গা করতে পারেনি…।”স্বাভাবিকভাবেই এই খবরে মন ভেঙেছে সকলের।

 

আগামী বছরের অ্যাকাডেমি পুরস্কারে প্রাথমিকভাবে মনোনয়ন পায় বাংলা গান ‘ইতি মা’। তখন থেকেই আশার সঞ্চার হয়েছিল। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান জায়গা করে নিলেও, চূড়ান্ত বাছাই পড়বে বাদ পড়ল বাংলা গান। পরিচালক অবশ্য জানিয়েছেন যে এতদূর যে আসা সম্ভব হবে তিনি সেটা কল্পনাও করতে পারেননি। অস্কার নমিনেশনের জন্য যে বড় ক্যাম্পেইনের প্রয়োজন হয় এই গান বা সিনেমা নিয়ে সেরকম কোনও ভাবনা ছিল না। তবুও এত ভালবাসা এবং শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরাগী এবং অ্যাকাডেমির জুরি মেম্বার, অস্কার টিমকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দিরা।

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...